এত ভারী ট্রেন কী ভাবে লোহার লাইনে ছুটে চলে? আর সামনে ওই ধাতুর পাতটাই বা কেন থাকে?
ট্রেনের ওজন তো অনেক বেশি, অথচ চাকা আর লাইনের যে জায়গাটি পরস্পরকে স্পর্শ করে থাকে, তা দেখতে একটা ছোট কয়েনের মতো! এত কম জায়গায় পুরো ট্রেনের ভার পড়লেও চাকা ও লাইন দুটোই শক্ত ইস্পাতের তৈরি হওয়ায় সহজে বেঁকে বা চ্যাপ্টা হয়ে যায় না। আর চাকা যত কম বিকৃত হবে, ট্রেন তত কম শক্তিতে দ্রুত এগোতে পারবে।