নব্যদের হাতে আক্রান্ত আদি বিজেপি, মধ্যমগ্রামে তাণ্ডব, লোডশেডিং করে ভাঙচুর - 24 Ghanta Bangla News
Home

নব্যদের হাতে আক্রান্ত আদি বিজেপি, মধ্যমগ্রামে তাণ্ডব, লোডশেডিং করে ভাঙচুর

Spread the love

সোমবার বিকেলে বাড়ি ফিরছিলেন দলের পুরোনো কর্মী আশিস প্রামাণিক। অভিযোগ, ওই সময়ে গ্রামের নতুন বিজেপি কর্মীদের কয়েকজন তাঁকে ঘিরে ধরে মারধর করে। এর পর নব্য বিজেপি কর্মীরা গ্রামের পুরোনো বিজেপি কর্মী দীননাথ মণ্ডলের বাড়িতে চড়াও হয়। অভিযোগ, তাঁদের মারধর করে বাড়িতে ভাঙচুর চালানো হয়। তীব্র উত্তেজনা তৈরি হয় গ্রামে। আক্রান্তরা মধ্যমগ্রাম থানায় নতুন বিজেপি কর্মীদের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আক্রান্ত বিজেপি কর্মী আশিস প্রামাণিক বলেন, ‘চার তারিখের পর যারা বিজেপিতে এসেছে, তাদের তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। তার জন্যই নতুন বিজেপি কর্মীরা মারধর করেছে আমাকে।’ আক্রান্ত দীননাথ মণ্ডল বলেন, ‘এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সন্ধ্যায় আমার বাড়িতে চড়াও হয় নব্য বিজেপি কর্মীরা। বাড়িতে হামলা চালিয়েছে, মারধর করেছে। আমি পুলিশ এবং বারাসত কোর্টেও অভিযোগ জানিয়েছি। নতুনদের জন্য দলের পুরোনো কর্মীরা বসে গিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *