‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগানে কাঁপছে দিল্লি, ECI-এর সামনে রাহুল-অভিষেকদের নেতৃত্বে ধরনা - 24 Ghanta Bangla News
Home

‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগানে কাঁপছে দিল্লি, ECI-এর সামনে রাহুল-অভিষেকদের নেতৃত্বে ধরনা

Spread the love

নয়াদিল্লি: নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবশেষে পথে নামল বিরোধী ‘ইন্ডি’ (INDIA) জোট। মঙ্গলবার কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে লোকসভার বিরোধী দলনেতা…

নয়াদিল্লি: নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবশেষে পথে নামল বিরোধী ‘ইন্ডি’ (INDIA) জোট। মঙ্গলবার কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পা মেলালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে এই জোরালো প্রতিবাদেও দেখা মেলেনি ডিএমকে (DMK) এবং আম আদমি পার্টির (AAP)। বৈঠকে অনুপস্থিত থাকলেও মিছিলে যোগ দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করে যাওয়ার পূর্বঘোষিত কর্মসূচি ছিল বিরোধীদের। মিছিলে রাহুল ও অভিষেকের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী এবং জয়রাম রমেশের মতো শীর্ষস্থানীয় কংগ্রেস নেতারাও উপস্থিত ছিলেন। তবে নির্বাচন কমিশন ভবন থেকে প্রায় ২০০ মিটার আগেই বিশাল পুলিশ বাহিনী ও আধাসেনা দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়।

পুলিশের ব্যারিকেড ভেদ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ক্ষুব্ধ সাংসদরা। ব্যারিকেডের উপরে উঠে পড়ে স্লোগান দিতে শুরু করেন সমাজবাদী পার্টির সাংসদরা। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছতে না পেরে নীতি আয়োগের ঠিক সামনেই রাস্তায় ধরনায় বসে পড়েন রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, রাজীব কুমার সহ একঝাঁক বিরোধী সাংসদ। পুরো এলাকাটি এখন কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

‘ভোট চোর’ স্লোগান ও রাজনৈতিক সমীকরণ

এদিনের মিছিল থেকে বিরোধীদের কণ্ঠে বারবার শোনা যায় ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান। রাজনৈতিক মহলের একাংশের মতে, অতীতে ভোটের ফল বা ইভিএম নিয়ে কংগ্রেসের তোলা ভোট চুরির অভিযোগের বিষয়ে তৃণমূলের অবস্থান খানিকটা দূরত্ব বজায় রাখার মতো থাকলেও, বর্তমান পরিস্থিতিতে এসআইআর (SIR) বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার জেরে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগে কংগ্রেসের সঙ্গেই এক মঞ্চে অবস্থান নিল তৃণমূল। বাংলা-সহ বিভিন্ন রাজ্যে ভোট চুরির অভিযোগ তুলে এদিনের কর্মসূচি থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী নেতারা।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *