বোর্ডের প্রস্তাব মানতে না পেরেই পদত্যাগ করেন হরমনপ্রীত
খাতায়-কলমে হরমনপ্রীতের ট্রফি ক্যাবিনেটে রয়েছে সব অর্জন। তাঁর নেতৃত্বেই ২০২৫ সালে ইতিহাস গড়ে নিজেদের প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। এছাড়া এশিয়ান গেমসে জোড়া সোনা এসেছে তাঁর হাত ধরে। কিন্তু কুড়ি ওভারের ক্রিকেটে দলের ধারাবাহিক ব্যর্থতা তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল।
তবে হরমনপ্রীত যেই সময়ে সরে দাঁড়ালেন সেটা পরের প্রজন্মের জন্য ভালো। ২০২৯ সালে হবে মহিলাদের পরের ODI বিশ্বকাপ। তার আগে ২০২৮ সালে রয়েছে দুটি মেগা ইভেন্ট—টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অলিম্পিকে মহিলাদের ক্রিকেট। সেটার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে BCCI।