বিরোধী বিক্ষোভ রুখতে কড়া নিরাপত্তা রাজধানীতে, নামানো হল ৩১ কোম্পানি বাহিনী - 24 Ghanta Bangla News
Home

বিরোধী বিক্ষোভ রুখতে কড়া নিরাপত্তা রাজধানীতে, নামানো হল ৩১ কোম্পানি বাহিনী

Spread the love

নয়াদিল্লি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলির নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল নয়াদিল্লি। আইনশৃঙ্খলা রক্ষা এবং…

নয়াদিল্লি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলির নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল নয়াদিল্লি। আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে রাজধানীতে ৩ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নতুন দিল্লি জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুরুষদের ২৭ কোম্পানি এবং মহিলাদের ৪ কোম্পানি সহ মোট ৩১ কোম্পানি বাহিনী নামানো হয়েছে (প্রতি কোম্পানিতে প্রায় ১০০ থেকে ১১৫ জন কর্মী থাকেন)। এর পাশাপাশি সংসদ ভবন, সংসদ স্ট্রিট গোলচত্বর, নির্বাচন কমিশনের গেট এবং এলাকার বিভিন্ন মেট্রো স্টেশনের প্রবেশদ্বারেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসআইআর (SIR) ভোটার তালিকা সংশোধন নিয়ে সাম্প্রতিক বিতর্কের জেরে গত কয়েক দিন ধরেই রাজধানী জুড়ে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের তরফে দফায় দফায় বিক্ষোভ দেখানো হচ্ছে।

এফআইআর ও ১৪৪ ধারা জারি

গত সোমবার যন্তর মন্তরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধা ও নিষেধাজ্ঞার মুখে পড়ে বিভিন্ন দল ও ছাত্র সংগঠন। বিনা অনুমতিতে জমায়েত করার অভিযোগে নতুন দিল্লি জেলার বিভিন্ন থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ২২৩ ধারায় (সরকারি কর্মচারীর নির্দেশ অমান্য) মোট তিনটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এর আগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৬৩ ধারা অনুযায়ী (পুরনো ১৪৪ ধারা) গোটা জেলায় সমস্ত ধরনের জমায়েত ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত ৩ অক্টোবরের বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ইরাক থেকে তেল আমদানিতে গতি সত্ত্বেও পরিবহনে বাড়ছে ঝুঁকি

যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন ধারালো অস্ত্রে আহত CISF জওয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *