পাকিস্তানি গোয়েন্দা এজেন্টকে তথ্য পাচারের অভিযোগ, অসমে গ্রেপ্তার আরও এক - 24 Ghanta Bangla News
Home

পাকিস্তানি গোয়েন্দা এজেন্টকে তথ্য পাচারের অভিযোগ, অসমে গ্রেপ্তার আরও এক

Spread the love

সোমবার, অসম পুলিশ (Assam Police) জানিয়েছে, ধৃতের নাম রীতেশ কুমার সিং। ৩৯ বছর বয়সি রীতেশ বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। গুয়াহাটির সাতগাঁওয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয় তাঁকে। এর আগে, পাকিস্তানের গুপ্তচর সংস্থাকে সাহায্য করা এবং তথ্য পাচারের মামলায়, গত ৪ তারিখে, গ্রেপ্তার হয়েছিল অভিষেক কুমার সিংকে। অভিষেককে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রীতেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *