চোখে জল, স্মৃতিতে মায়ের লড়াই, এশিয়াডে কবাডিতে সোনা জিতে আবেগঘন পিঙ্কি রায়
শৈশবে দেখেছেন মায়ের লড়াই
পিঙ্কির মা ছিলেন থিয়েটার কর্মী। পিঙ্কির সঙ্গে মঞ্চের যোগ রয়েছে। তবে তা থিয়েটার নয়, নৃত্যের। এশিয়াডে সোনা জয়ী কবাডি তারকার একজন নৃত্যশিল্পীও। পিঙ্কি বর্তমানে চাকরির সুবাদে তিনি রেলের প্রতিনিধিত্ব করেন। এশিয়াডের পদক পিঙ্কি তাঁর প্রয়াত মা ও বাবাকেই উৎসর্গ করেছেন। বাবার মৃত্যুর পরে পিঙ্কি তাঁর মায়ের লড়াইটা দেখেছিলেন। তাঁর মা তাঁকে ভারতের জার্সিতে দেখতে চেয়েছিল।
এশিয়াডের প্রস্তুতি এবং ম্যাচের অভিজ্ঞতা সম্পর্কে পিঙ্কি বলেন, ‘এশিয়ান গেমসে নামার আগে আমরা প্রায় ছয় মাসের একটি দীর্ঘ ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়েছিলাম, যার ব্যবস্থাপনায় ছিল AKFI, IOA এবং SAI। কঠোর ট্রেনিংয়ের পরেই আমরা মানসিকভাবে তৈরি ছিলাম যে গোল্ড মেডেল নিয়েই ফিরব। পুলের ম্যাচে ইরানকে আমরা ১৪ পয়েন্টে হারিয়েছিলাম। ফাইনালে ইরান দল চাইনিজ তাইপেকে হারিয়ে আমাদের মুখোমুখি হয় এবং বেশ লড়াই দেয়। শেষপর্যন্ত ৩ পয়েন্টের ব্যবধানে ইরানকে হারিয়ে আমরা সোনা জিতি।’