আর কোনও দিন অভিনয়ে ফিরবেন না অহনা?

টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। মাঝেমধ্যেই নানা কারণে চর্চায় থাকেন অভিনেত্রী অহনা দত্ত।

আচমকা ‘তারে ধরি ধরি মনে করি’ সিরিয়ালটি ছাড়ার পর থেকেই অনেকের মনে জেগেছিল প্রশ্ন।

পরবর্তীকালে অবশ্য জানা গিয়েছেন নিজের ব্যবসা শুরু করবেন বলে মেগা থেকে সরে এসেছেন অভিনেত্রী।

যা জানার পর থেকে অনেকেই অবশ্য প্রশ্ন তুলেছেন তবে কি এ বার থেকে ব্যবসায় মন দেবেন তিনি?

তবে কি সিরিয়ালকে পুরোপুরো ত্যাগ করলেন অহনা? নিজেই একটি ভিডিয়োয় অনুরাগীদের উত্তর দিয়েছেন।

অহনা জানিয়েছেন, তাঁর একরত্তি কন্যা মীরাকে সময় দেওয়ার জন্য অভিনয় কেরিয়ার থেকে বিরতি নিয়েছেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘আমার প্রাথমিক পরিচয় আমি একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী।’

তিনি আরও বলেন, ‘তবে আমি যে আর কখনও অভিনয়ে ফিরব না, এটা ঠিক নয়।’

অভিনেত্রী হিসাবে আবারও মনের মতো কোনও প্রোজেক্ট পেলে আবারও ধারাবাহিকে ইরবেন বলে জানিয়েছেন অহনা।