আজ ভোট দুই কেন্দ্রে, মিলন-কেসে প্রশ্নে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

আজ ভোট দুই কেন্দ্রে, মিলন-কেসে প্রশ্নে পুলিশ

Spread the love

এ দিন শীর্ষ আদালতে মিলনের মামলার শুনানিতে বেঞ্চ প্রশ্ন তোলে, ২০০৭–এর মামলায় কেন এত বছর পরে তাঁকে গ্রেপ্তার করা হলো। রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, ‘মার্ডার, ডাবল মার্ডারের অভিযোগ আছে মিলনের বিরুদ্ধে৷ বোমা বিস্ফোরণের অভিযোগও আছে৷’ তখন সিজেআই বলেন, ‘আগে ভোটটা শান্তিপূর্ণ ভাবে হতে দিন৷ জামিন অযোগ্য পরোয়ানা থাকা সত্ত্বেও যারা ১৯ বছরে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেনি, সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷’ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য দাবি, ‘রাজ্য সরকার নামী-দামি আইনজীবী দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে আমাদের প্রার্থীর অন্তর্বর্তী জামিন বাতিলের যে চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্টে তা ব্যর্থ হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *