‘অন্নপূর্ণার টাকা পাইনি’ বললেই দায় মণ্ডল-বুথ সভাপতিদের! কড়া বার্তা বিজেপি বিধায়কের - 24 Ghanta Bangla News
Home

‘অন্নপূর্ণার টাকা পাইনি’ বললেই দায় মণ্ডল-বুথ সভাপতিদের! কড়া বার্তা বিজেপি বিধায়কের

Spread the love

অনেকেই পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। কিন্তু রাজ্যে এমন অনেক মহিলা আছেন, যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন না। ফলে তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আবেদন…

অনেকেই পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। কিন্তু রাজ্যে এমন অনেক মহিলা আছেন, যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন না। ফলে তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আবেদন করেও আন্ডার প্রসেস দেখাচ্ছে তাঁদের আবেদনের স্ট্যাটাস। তাঁরা বুঝতে পাচ্ছেন না আদৌ টাকা ঢুকবে কীনা তাঁদের অ্যাকাউন্টে। সেই আবহেই এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে দলের কর্মীদের কড়া ‘ডোজ’ দিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার।

তিনি সোমবার জানান “সমস্ত মণ্ডল সভাপতিদের কাছে একটা বার্তা পৌঁছে দিচ্ছি। আমি আপনাদের তিন দিন সময় দিচ্ছি। এর পর যদি কোনও মণ্ডলে কোন মায়েরা বলেন, অন্নপূর্ণায় টাকা পাইনি। যাঁরা টাকা পাওয়ার যোগ্য। যাঁদের বাড়িতে কোনও চাকরিবাকরি নেই। যাঁরা সত্যিই গরিব মানুষ। যাঁরা পাওয়ার যোগ্য। এমন কেউ যদি বলে আমি পাইনি। যদি এর পরে আমাকে কেউ বলে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি। সমস্ত দায় মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, শক্তি প্রমুখদের উপর যাবে।”

হরিণঘাটার এই বিধায়ক বলেন, কোনও মণ্ডলে কোনও মায়েরা যদি বলেন অন্নপূর্ণার টাকা পাননি, তাহলে সমস্ত দায় যাবে দলের মণ্ডল সভাপতি ও বুথ সভাপতিদের ওপর। অক্টোবর মাসের ১৭ তারিখ অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। একজন যোগ্যও বঞ্চিত হবে না বলে জানিয়েছেন তিনি। তাই এই পরিস্থিতিতে যদি কোনও যোগ্য তাঁর প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হন, তবে সে দায় মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, শক্তি প্রমুখদের।

সরকারি হিসেব অনুযায়ী গত মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সকল যোগ্যরা টাকা পাবেন। তবে অনেকেই অন্নপূর্ণার টাকা থেকে বঞ্চিত বলে অভিযোগ।এই পরিস্থিতিতে এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে দলের কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *