‘West Bengal’ নয়, ইংরেজিতেও এবার ‘পশ্চিমবঙ্গ’! নাম বদলের প্রস্তাব, শীঘ্রই বিধানসভায় বিল - 24 Ghanta Bangla News
Home

‘West Bengal’ নয়, ইংরেজিতেও এবার ‘পশ্চিমবঙ্গ’! নাম বদলের প্রস্তাব, শীঘ্রই বিধানসভায় বিল

Spread the love

রাজ্যের নাম থাকবে পশ্চিমবঙ্গ। তার বদল হবে না। ইংরাজিতেও এই নাম ব্যবহার করা হবে। একথা জানিয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই বিষয়ে একটি…

kolkata-airport-mosque-runway-obstruction-samik-bhattacharya

রাজ্যের নাম থাকবে পশ্চিমবঙ্গ। তার বদল হবে না। ইংরাজিতেও এই নাম ব্যবহার করা হবে। একথা জানিয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই বিষয়ে একটি বিল রাজ্য বিধানসভায় আসতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। এদিন তিনি স্পষ্ট জানান তাঁর কথায়, “এখন থেকে আর কোনও ওয়েস্ট বেঙ্গল, কোনও বাংলা নয়। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ, সেই বঙ্গের অর্ধেকটা চলে গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ পড়ে রয়েছে। তাই রাজ্যের নাম পশ্চিমবঙ্গই হবে।”

তবে এই দাবি নতুন নয়। এর আগেও রাজ্যসভায় এই প্রসঙ্গের অবতারণা করেছিলেন শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেছিলেন এই পশ্চিমবঙ্গে র নামের পিছনে এক সুনির্দিষ্ট রাজনৈতিক ইতিহাস রয়েছে। যা কোনওভাবেই অবহেলা করা যায় না। রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার সেই দাবি মানার পক্ষেই হাঁটতে চলেছে রাজ্য সরকার বলে মত বিশেষজ্ঞদের। সব ভাষাতেই যাতে এই নাম থাকে তার জন্য বিধানসভার আসন্ন অধিবেশনেই বিল আনতে চলেছে রাজ্য সরকার।

কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে হলে আগে সংশ্লিষ্ট রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ করতে হয়। সেই বিল আনা হচ্ছে বলে জানিয়েছেন শমীক। উল্লেখ্য, রাজ্যের নাম বদলের চিন্তাভাবনা দীর্ঘদিনের। কারণ, সব রাজ্যের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় সরকারের বৈঠকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী রাজ্যগুলোর নাম ধরে ধরে বলার সুযোগ দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গলের ডাক আসে সবার শেষে। বক্তব্যের নির্ধারিত সময় কমিয়ে দেওয়া হয়। এই নিয়ে বামফ্রন্ট আমলেও আলোচনা হয়েছে। নাম বদলের জন্য পদক্ষেপও করা হয়। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। পরে রাজ্যের নাম বাংলা করতে বিধানসভায় বিল পাস করে তৃণমূল সরকার। কিন্তু তাতেও মেলেনি কেন্দ্রের অনুমোদন। বাংলা নাম নিয়ে বিজেপির আপত্তি ছিল। প্রথম থেকেই পশ্চিমবঙ্গ নামে সওয়াল করে আসছিল তারা। এবার সেই লক্ষ্যেই এগোনো হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *