ভূপেন হাজরিকার জন্মশতবর্ষে KIFF-এর বিশেষ রেট্রোস্পেকটিভ
কিংবদন্তি শিল্পী, সুরকার, গায়ক এবং চলচ্চিত্র নির্মাতা ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ। তাঁর সৃষ্টির বিস্তার শুধু সংগীতের গণ্ডিতে আটকে নেই, চলচ্চিত্র, সাহিত্য এবং সমাজভাবনাতেও তাঁর অবদান অনস্বীকার্য। সেই বহুমাত্রিক শিল্পীসত্তাকেই নতুন করে দর্শকের সামনে তুলে ধরতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। ভূপেন হাজরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ রেট্রোস্পেকটিভের আয়োজন করতে চলেছে উৎসব কর্তৃপক্ষ।