‘প্রচুর মানুষ ভালোবাসেন’, ভারতের ফুটবল সংস্কৃতি নিয়ে আন্সেলোত্তির মন্তব্যের জবাব ফোরলানের - 24 Ghanta Bangla News
Home

‘প্রচুর মানুষ ভালোবাসেন’, ভারতের ফুটবল সংস্কৃতি নিয়ে আন্সেলোত্তির মন্তব্যের জবাব ফোরলানের

Spread the love

ফোরলান বলেন, ‘ভারতের প্রধান খেলা ক্রিকেট। তাই এখানকার পরিস্থিতিটা কিছুটা আলাদা। ভারতে বহু বছর ধরে ফুটবল খেলা হচ্ছে ঠিকই, কিন্তু এটা দেশের প্রধান খেলা নয়। সে কারণেই অনেক কিছুই অন্য রকম।’ কিন্তু ক্রিকেট প্রধান খেলা বলেই যে ফুটবলের আবেগ কম, এমনটা একেবারেই মনে করেন না ফোরলান। বরং তাঁর কথায় উঠে এল ভারতের ফুটবলের অন্য ছবি।

‘ভারতে প্রচুর মানুষ ফুটবল ভালোবাসেন’

ফোরলানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সম্ভবত এখানেই। আন্সেলোত্তির মন্তব্যে যেখানে দেশের ফুটবল সংস্কৃতির সীমাবদ্ধতার কথা উঠে এসেছিল, সেখানে ফোরলান জোর দিলেন ভারতীয়দের ফুটবলের প্রতি ভালোবাসার উপর। তিনি বলেন, ‘ভারতে প্রচুর মানুষ ফুটবল ভালোবাসেন। অনেক তরুণ প্রতিভাবান ফুটবলারও রয়েছেন। আমার মনে হয়, ব্রাজ়িল, উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে এই ধরনের ম্যাচ খেলা এবং শক্তিশালী দলের সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করা তরুণ ফুটবলারদের উন্নতিতে সাহায্য করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *