চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন আমেরিকা এবং জার্মানির ৩ বিজ্ঞানীর
চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি (ক্যারোলিনস্কা ইনস্টিটিউট কমিটি)। ২০২৬ সালের নোবেল পুরস্কার ফর ফিজিওলজি অ্যান্ড মেডিসিন পেলেন তিন বিজ্ঞানী— আমেরিকার কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগেম্যান ও জর্জ নাগেল। ‘অপ্টোজেনেটিক্স’-এ যুগান্তকারী আবিষ্কারের জন্য পুরস্কৃত করা হয়েছে এই তিন বিজ্ঞানীকে। পুরস্কার হিসেবে তিন বিজ্ঞানী যৌথ ভাবে পাবেন প্রায় সাড়ে ১১ কোটি টাকা।