কলকাতায় ফের চড়া পেট্রোল-ডিজেলের দাম, আজ কত টাকা লিটার? একনজরে দিল্লি-মুম্বই-চেন্নাইয়ের দর
পুজোর আগে কি ফের বাড়ল পেট্রল ডিজেলের দাম! আপাতত এই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। তবে বিশ্ব বাজারে অপিরশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব পড়েনি, ভারতের…
পুজোর আগে কি ফের বাড়ল পেট্রল ডিজেলের দাম! আপাতত এই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। তবে বিশ্ব বাজারে অপিরশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব পড়েনি, ভারতের তেলের বাজারে। ফলে কলকাতায় গত এক সপ্তাহের দামেই বিকোচ্ছে জ্বালানি। সরকারি তেল সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আজ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১১৩.৫১ টাকা। অন্যদিকে, ডিজেলের জন্য দিতে হচ্ছে লিটারপিছু ৯৯.৮২ টাকা।
এদিকে, ইরান-আমেরিকা যুদ্ধের জেরে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। জেনে রাখা ভালো যে ভারত-সহ বিশ্বের একাধিক দেশ নিজেদের প্রয়োজনের বেশিরভাগ অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়লে পেট্রোল-ডিজেল তৈরির সামগ্রিক খরচ বাড়ার সম্ভাবনা থাকে। যদিও, অপরিশোধিত তেলের দাম পেট্রোল-ডিজেলের দামের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু একমাত্র মাপকাঠি নয়। কারণ, দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দামের ওঠানামার ক্ষেত্রে অপরিশোধিত তেলের পাশাপাশি আমদানি খরচ, শোধন ও পরিবহণের খরচ, কেন্দ্র ও রাজ্যের কর, তেল সরবরাহকারী সংস্থা ও সরকারি ছাড়েরও বিষয় থাকে।
দেশের মেট্রো শহরগুলির মধ্যে কলকাতায় জ্বালানির দাম সবথেকে বেশি। যেখানে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কিছুটা কম। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। মুম্বইয়ে আজ পেট্রোলের দাম ১১১.২১ টাকা প্রতি লিটার। সেখানে ডিজেলের দাম ৯৭.৮৩ টাকা। অর্থাৎ পেট্রোলের দিক থেকে মুম্বইও কলকাতার কাছাকাছি রয়েছে। অন্যদিকে, চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৭.৭৬ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা। বেঙ্গালুরুতেও জ্বালানির দাম তুলনামূলকভাবে চড়া। সেখানে আজ পেট্রোল কিনতে প্রতি লিটারে খরচ হচ্ছে ১১১.৬৮ টাকা। ডিজেলের দাম রয়েছে ৯৯.৫৬ টাকা প্রতি লিটার।