ECI: সোশ্যাল মিডিয়ায় ‘বিভ্রান্তিকর’ পোস্ট রাহুলের, সত্য সামনে আনল নির্বাচন কমিশন | Election Commission of India Calls Rahul Gandhi’s SIR Post Misleading, Cites Supreme Court Order
নয়াদিল্লি: এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করছেন। এবার তাঁর একটি পোস্টে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়ে আসল তথ্য সামনে আনল জাতীয় নির্বাচন কমিশন।
এক্স হ্যান্ডলে রাহুলের পোস্টকে তুলে ধরে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এই পোস্টে করা দাবিটি বিভ্রান্তিকর। তারপরই কমিশন জানায়, ২০২৫ সালের ২৪ জুন বিহারে SIR-এর নির্দেশ নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে অনুমোদন করে জারি করেছিল। ২০২৬ সালের ২৭ মে দেওয়া রায়ে সুপ্রিম কোর্টও এই নির্দেশ বহাল রেখেছে।
দ্বিতীয় পয়েন্টে কমিশন জানিয়েছে, ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত নির্বাচন কমিশনের প্রেস নোট নম্বর ১২০-এর ১(iii) পয়েন্টে বলা হয়েছে, “SIR-এর জন্য ফর্ম ৬-এর সঙ্গে সংযুক্ত ঘোষণাপত্রটি সুপ্রিম কোর্ট বহাল রেখেছে।”