AI থেকে মৌমাছির গুঞ্জন, হাতি বাঁচাতে রেলের নয়া কৌশলে সাফল্য, ৯ মাসে বাঁচল ২৫৫টি প্রাণ
কোন ডিভিশনে কত হাতির প্রাণ বাঁচল?
রেলের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২৫৫টি হাতির প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার ডিভিশনে ১০৬টি, লামডিং ডিভিশনে ১২২টি, রঙিয়া ডিভিশনে ১৪টি এবং তিনসুকিয়া ডিভিশনে রয়েছে ১৫টি হাতি।
রেল কর্তাদের দাবি, প্রযুক্তি, চালকদের সতর্কতা, নিয়মিত নজরদারি এবং বন দপ্তরের সঙ্গে সমন্বয়—এই চার স্তরের ব্যবস্থাই হাতি-রেল সংঘর্ষ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। পাহাড়-জঙ্গলের বুক চিরে ছুটে চলা ট্রেনের চালকের কাছে অনেক দ্রুত পৌঁছে যাচ্ছে সতর্কবার্তা। সেটাই বাঁচিয়ে দিচ্ছে একের পর এক প্রাণ।