‘হিরো’ স্মিতকে সম্মান, স্বাধীনতা দিবসে আমন্ত্রণ নেতানিয়াহুর, হাসপাতালে জড়িয়ে ধরলেন দুবাইয়ের যুবরাজ - 24 Ghanta Bangla News
Home

‘হিরো’ স্মিতকে সম্মান, স্বাধীনতা দিবসে আমন্ত্রণ নেতানিয়াহুর, হাসপাতালে জড়িয়ে ধরলেন দুবাইয়ের যুবরাজ

Spread the love

ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর ফোনের ঠিক আগে দুবাইয়ের হাসপাতালে স্মিতকে দেখতে যান সংযুক্ত আরব আমিরশাহির ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মক্তুম। বেশ কিছুক্ষণ স্মিতের সঙ্গে কথা বলেন তিনি। এমনকী ভারতীয় পাইলটকে আলিঙ্গনও করেন। পরে নিজের X হ্যান্ডলে ক্রাউন প্রিন্স লেখেন, ‘তাঁকে আমরা শ্রদ্ধা করি। তাঁর জন্য আমরা কৃতজ্ঞ। তিনি আমাদের দলের একজন। দেশের এই কঠিন সময়েরও অংশ।’ স্মিতের সাহসের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘তাঁর সাহস সংযুক্ত আরব আমিরশাহির মূল্যবোধকেই তুলে ধরে। আমরা এমন একটি দেশ, যারা সহমর্মিতা, শান্তি এবং মানুষের জীবনের পাশে দাঁড়ায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *