‘বাবারা বেবিসিটার নয়…’, পিতৃত্বের দ্বিচারিতা ও মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে সোচ্চার পরিণীতি
পরিণীতি বলেন, ‘আমাদের সমাজে বিরাট এক সমস্যা রয়েছে, যেখানে বাবাদের কেবল একজন সাময়িক বেবিসিটার হিসেবে দেখা হয় এবং সাধারণ দায়িত্বটুকু পালন করলেই তাঁদের বাহবা জোটে। অন্যদিকে একজন মা যখন রাতের পর রাত জেগে সামান্য বিশ্রামের জন্য আকুতি জানান, তখন সেটাকে তাঁর বিলাসিতা হিসেবে গণ্য করা হয়, যেন সন্তান সামলানো শুধু একা মায়েরই কাজ।’ তিনি আরও যোগ করেন, ‘হরমোনের তারতম্য, শারীরিক ক্লান্তি এবং হঠাৎ এক নতুন জীবনের দায়িত্ব পাওয়ার পর যখন একজন মা নিজের পরিচয়, কেরিয়ার ও আর্থিক স্বাধীনতা হারিয়ে ফেলেন—তখন সমাজের এই মনোভাব সেই নারীর জন্য অত্যন্ত মর্মান্তিক।’