নীল আকাশে সাদা মেঘের ভেলা! পাত্তারি গোটাচ্ছে বর্ষা, পুজোর কেনাকাটায় কি বাধ সাধবে গরম? - 24 Ghanta Bangla News
Home

নীল আকাশে সাদা মেঘের ভেলা! পাত্তারি গোটাচ্ছে বর্ষা, পুজোর কেনাকাটায় কি বাধ সাধবে গরম?

Spread the love

নীল আকাশে সাদা মেঘের আনাগোনা জানান দিচ্ছে, বঙ্গ থেকে এ বার পাত্তারি গোটাতে চলেছে বর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই বৃষ্টি কার্যত উধাও হতে চলেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি কমলেও এখনই রেহাই মিলছে না ভ্যাপসা গরম থেকে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের জেরে অস্বস্তি বজায় থাকবে দিনভর।

একনজরে

  • বঙ্গ থেকে ধীরে ধীরে বর্ষা বিদায়ের পথে। চলতি সপ্তাহেই উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কার্যত কমে যেতে পারে।

  • বৃষ্টি কমলেও এখনই ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে না।

  • বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

  • রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।

  • বেলা বাড়লে কলকাতার কোনও কোনও এলাকায় দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।

  • কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

  • আগামী সপ্তাহ থেকে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও আরও কমবে।

কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার দিনভর আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। বেলা বাড়লে দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কোনও ভাবেই নেই। আগামী সপ্তাহ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও আরও কমবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিসায় বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম।

দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে আজ?

রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ।

উত্তরবঙ্গে কেমন থাকবে পরিস্থিতি?

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। আপাতত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

FAQ

১. প্রশ্ন: বঙ্গ থেকে কি বর্ষা বিদায়ের পথে?
উত্তর: হ্যাঁ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কার্যত কমে যেতে পারে।

২. প্রশ্ন: বৃষ্টি কমলেও কি গরম থেকে রেহাই মিলবে?
উত্তর: এখনই নয়। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে।

৩. প্রশ্ন: রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
উত্তর: কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়লে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।

৪. প্রশ্ন: কলকাতায় কি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
উত্তর: না। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

৫. প্রশ্ন: রবিবার কলকাতার তাপমাত্রা কত থাকবে?
উত্তর: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *