গ্রামে ঢাক না বাজলেও অন্যের পুজোয় ভরসা অকুলসাঁড়াই - 24 Ghanta Bangla News
Home

গ্রামে ঢাক না বাজলেও অন্যের পুজোয় ভরসা অকুলসাঁড়াই

Spread the love

সমীর মণ্ডল, কেশপুর

এই গ্রামে দুর্গাপুজো হয় না। তবে সে ছবি বহু গ্রামেই দেখতে পাওয়া যায়। কিন্তু তাদের সঙ্গে নিজেকে যেন একটা জায়গায় আলাদা করে নিয়েছে অকুলসাঁড়া। আর সেটা হলো, গ্রামে পুজোর ঢাক না বাজলেও আশপাশের গ্রাম থেকে দূরের এলাকা––পুজোর আয়োজনে সেখানকার লোকজনকে এই গ্রামের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। পুজো না হলেও পুজোকে ঘিরে বেঁচে থাকে গোটা গ্রাম।

কারও হাতে তৈরি হচ্ছে মাটির প্রদীপ, কারও হাতে তৈরি হচ্ছে প্রতিমার শোলার মুকুট, কেউ গড়ছেন দুর্গাপ্রতিমা, কেউ ব্যস্ত ধুনুচি কিংবা মণ্ডপসজ্জার সামগ্রী তৈরিতে। ঢাকের বাদ্যি থেকে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, কামারের হাতুড়ির ঠক ঠক থেকে কুমোরের চাক–– পুজোর সঙ্গে জড়িয়ে থাকা প্রায় সব পেশার মানুষের ঠাঁই এই গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *