SRFTI Campus Clash: ফের SRFTI ক্যাম্পাসে বেনজির ছবি | SRFTI Campus Clash: Stones and Bottles Allegedly Hurled During Hindu Jagaran Manch Rally
ঠিক এক সপ্তাহ পর একই ছবি ফিরল সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থেকে পরপর ছোড়া হচ্ছে বোতল, ছোড়া হচ্ছে ইট। ভিতরে দাঁড়িয়ে পা দিয়ে সে সব আটকাচ্ছেন ছাত্রছাত্রী ও শিক্ষকরা। রবিবার বিকেলে এই ছবি দেখা গেল ক্যাম্পাসে। স্বামী বিবেকানন্দ ও ভারতমাতাকে অপমান করার অভিযোগ তুলে রবিবার পথে নামে হিন্দু জাগরণ মঞ্চ। অভিযোগ, সেই মিছিল থেকেই ছোড়া হয় ইট।