‘সত্যাগ্রহ’ লঞ্চ রাহুল গান্ধীর, কী করবে এই প্ল্যাটফর্ম?
সত্যাগ্রহ ম্যাপ:
প্ল্যাটফর্ম এমন ভাবে সাজানো হয়েছে, যেখানে নিজের স্বর নথিবদ্ধ করলে ভারতের কোথায় কী নিয়ে আন্দোলন চলছে তা দেখা যাবে। কোথায় কোন ইস্যু নিয়ে প্রতিবাদ চলছে সেটা দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।
পাশে থাকার আশ্বাস রাহুলের:
কেন সত্যাগ্রহ প্ল্যাটফর্মে নথিবদ্ধ করতে হবে আন্দোলনের কথা? রাহুল গান্ধীর আশ্বাস, তাঁকে তথ্য দিলে সংসদ থেকে রাস্তা, যেখানে যতটা সম্ভব তিনি এই প্রতিবাদের কথা তুলে ধরবেন। বিজেপি বিরোধী যে যে আন্দোলন হবে, সেগুলি গড়ে তুলতে এবং এক জায়গায় আনতে তাঁরা সাহায্য করবেন বলেও জানিয়েছেন রাহুল।