মেসি ম্যাচের প্রতারিত দর্শকদের ২২ হাজার ফ্রি টিকিট, ব্রাজ়িল ম্যাচের পর বড় ঘোষণা শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

মেসি ম্যাচের প্রতারিত দর্শকদের ২২ হাজার ফ্রি টিকিট, ব্রাজ়িল ম্যাচের পর বড় ঘোষণা শুভেন্দুর

Spread the love

ব্রাজ়িল ম্যাচ শেষ হতেই যুবভারতী থেকে বড় ঘোষণা। গত বছর লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে এসে টিকিট কেটেও বঞ্চিত দর্শকদের জন্য এ বার ২২ হাজার বিনামূল্যের টিকিট। আগামী ৬ অক্টোবর ভারত (India)-উরুগুয়ে (Uruguay) ম্যাচে সেই টিকিট দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনলাইনে মেসি ম্যাচের টিকিট কেটেছিলেন, এমন দর্শকদের মধ্যেই এই টিকিট দেওয়া হবে।

শনিবার ভারত-ব্রাজ়িল ম্যাচ শেষে যুবভারতীতে দাঁড়িয়েই এই ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘মেসিকে দেখতে যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁদের জন্য ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়া হবে। উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ তাঁরা বিনা খরচে দেখতে পারবেন। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করিয়ে নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *