মালয়েশিয়াকে হারিয়ে সোনা ভারতের হকি দলের
মেয়েদের দল ৪৪ বছরের খরা কাটিয়ে চিনকে হারিয়ে সোনা জিতেছিল; আর শনিবার কাকামিগাহারার অ্যাস্ট্রোটার্ফে সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে মালয়েশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল ভারতীয় পুরুষ হকি দল। এশিয়ান গেমসের ইতিহাসে এর আগে কখনই পরপর দুবার সোনা জিততে পারেনি ভারত। প্রথমবারের মতো ব্যাক-টু-ব্যাক সোনা জিতে পোডিয়ামের শীর্ষে পৌঁছাল হরমনপ্রীত সিংয়ের দল। সঙ্গে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট পাকা করল।