কেউকেনহফে ফুলের মেলায় ফোটে ‘খোয়াব’
অমিতাভ বচ্চন, রেখা অভিনীত ‘সিলসিলা’ ছবির দু’টি গানের দৃশ্যগ্রহণ এখানেই হয়েছিল। ‘ইয়ে কাহাঁ আ গয়ে হম’ গানটি মূল বাগানের ভেতরে যেখানে টুরিস্টরা হাঁটেন সেখানে, আর ‘দেখা এক খোয়াব’ গানটির শুটিং পাশের টিউলিপ খেতে করা হয়েছিল। গানের লাইনে এক জায়গায় বলা হয়েছে ‘দূর তক নিগাহোঁ মেঁ হ্যায় গুল খিলে হুয়ে।’ সত্যিই যতদূর চোখ যায়, শুধু ফুল আর ফুল— এই ব্যাপারটা বাগানের বাইরের ফুলের খেতে পরিচালকের লো-অ্যাঙ্গেল ক্যামেরায় দারুণ ভাবে ফুটে উঠেছে।
টিউলিপ দেখতে হলে এপ্রিলই সবচেয়ে ভালো। বাগান খোলা থাকে মার্চের মাঝামাঝি থেকে মে–এর শুরুর সপ্তাহ পর্যন্ত। অবস্থা বুঝে সঙ্গে অবশ্যই শীতবস্ত্র এবং ছাতা রাখবেন। এপ্রিলের কোনও ভরসা নেই। যে কোনও দিন বৃষ্টি হতে পারে।