মণ্ডল সভাপতিকে ট্র্যাক্টর চাপা দিয়ে খুনের চেষ্টার নালিশ, পূর্বস্থলীতে অভিযুক্ত দলেরই নেতা - 24 Ghanta Bangla News
Home

মণ্ডল সভাপতিকে ট্র্যাক্টর চাপা দিয়ে খুনের চেষ্টার নালিশ, পূর্বস্থলীতে অভিযুক্ত দলেরই নেতা

Spread the love

অন্য দিকে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে প্রাক্তন মণ্ডল সভাপতি অতুলচন্দ্র দাস বলেন, ‘হোয়াটসঅ্যাপে দেখি কী ভাবে দুর্ঘটনাটা হয়েছে। সুজিতকে দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখন জানতে পারলাম সে আমার নামে বয়ান দিয়েছে। আমারও তো দুর্ঘটনা হয়েছিল। তখন তো আমিও এমন কথা বলতে পারতাম। তদন্ত হোক। তদন্তের মাধ্যমে বোঝা যাবে আসল সত্যটা কী। প্রশাসনের উপরে আস্থা আছে। এ ধরনের মানুষ মারার রাজনীতি করি না।’ জখম নেতার মা তপতি হালদার বিচার চেয়ে বলেন, ‘এটা দুর্ঘটনা নয়। এর পিছনে দলেরই লোক আছে। ছেলে ভালো কাজ করছে বলে শত্রুতা। দোষীদের শাস্তি চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *