ভুয়ো ডাক্তার ধরা পড়ার ঘটনায় বিক্ষোভ মেডিক্যাল কাউন্সিলে - 24 Ghanta Bangla News
Home

ভুয়ো ডাক্তার ধরা পড়ার ঘটনায় বিক্ষোভ মেডিক্যাল কাউন্সিলে

Spread the love

এ দিন সকাল থেকেই মেডিক্যাল কাউন্সিলের অফিসের বাইরে জমায়েত হতে শুরু করেন চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, কাউন্সিলের কার্যকারিতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই প্রশ্নের মুখে। স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতি দূর করা, দুর্নীতিমুক্ত কাউন্সিল গঠন এবং চিকিৎসকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা। তাঁদের হুঁশিয়ারি, অবিলম্বে যদি কাউন্সিলের তরফে সদর্থক পদক্ষেপ না করা হয়, তবে আন্দোলন আরও তীব্র হবে। বিক্ষোভে সামিল হন অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম ও স্যাফরন মেডিকোজ়–এর সদস্যরা এবং সমমনোভাবাপন্ন অন্য চিকিৎসকরা। কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় ও সহ–সভাপতি সুশান্ত রায়ের পদত্যাগ দাবি করেন তাঁরা। অভিনব এবং একই সঙ্গে বিতর্কিত এক পদ্ধতিতে প্রতিবাদ দেখানো হয়। কাউন্সিলের সামনে দু’টি ছাগল নিয়ে এসে তাদের গলায় কাউন্সিলের প্রাক্তন সভাপতি নির্মল মাজি এবং বর্তমান সহ–সভাপতি সুশান্ত রায়ের ছবি ঝুলিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় ও প্রাক্তন রেজিস্ট্রার মানস চক্রবর্তীর কুশপুতুল পোড়ানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ভুয়ো চিকিৎসকদের রেজিস্ট্রেশন দেওয়ার নেপথ্যে এই চার জনের ভূমিকা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *