Belghoria: চা দোকানে এসে তৃণমূল কর্মীকে গুলি, ডাক্তার দেখাতে এসে গুলিবিদ্ধ হলেন আর এক যুবক, শোরগোল বেলঘরিয়ায় - Bengali News | A TMC worker and another youth shot by miscreants in Belghoria - 24 Ghanta Bangla News
Home

Belghoria: চা দোকানে এসে তৃণমূল কর্মীকে গুলি, ডাক্তার দেখাতে এসে গুলিবিদ্ধ হলেন আর এক যুবক, শোরগোল বেলঘরিয়ায় – Bengali News | A TMC worker and another youth shot by miscreants in Belghoria

Spread the love

বেলঘরিয়া: বাইরে করে এসে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি। সেই গুলিতে জখম হয়েছেন আরও এক যুবক। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিকাশ সিং। অপর যে যুবক গুলিবিদ্ধ হয়েছেন, তাঁর নাম সন্তু দাস।

জানা গিয়েছে, বেলঘরিয়া ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন বিকাশ সিং। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন যুবক বাইরে করে এসে বিকাশকে লক্ষ্য করে গুলি চালায়। তখন তিনি পালাতে গেলে দুষ্কৃতীদের গুলি পাশের এক যুবকের গায়ে লাগে। গুলিবিদ্ধ হন বিকাশও। গুলি চালানোর পরই বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়। পরে বিকাশ সিংকে কলকাতার আরজি কর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ।

গুলিবিদ্ধ সন্তু দাসের স্ত্রী রিয়া কর্মকার

গুলিবিদ্ধ সন্তু দাসের স্ত্রী রিয়া কর্মকার বলেন, “আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম। এখানে চা খাচ্ছিলাম। আচমকা তিনজন এসে একজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সেইসময়ই আমার স্বামীর গায়েও গুলি লাগে। তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” রিয়া জানান, তাঁদের বাড়ি আগরপাড়ার আজাদহিন্দ নগরে।

এই খবরটিও পড়ুন

অন্যদিকে, বিকাশ সিংয়ের মা সীতা সিং বলেন, “কাজ সেরে ফিরে ওখানে চা খাচ্ছিল আমার ছেলে। কারও সঙ্গে ঝামেলা ছিল না।” কে তাঁর ছেলের উপর হামলা চালাতে পারে, তা বুঝতে পারছেন না বিকাশের মা। ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। কেন বিকাশ সিংয়ের উপর দুষ্কৃতীরা হামলা চালাল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *