ফের সাফল্য জম্মু-কাশ্মীরে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে নিকেশ লস্কর-ই-তৈবা কমান্ডার
মঙ্গলবার রাতে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর জানিয়েছে, বুদগামের ইউসমার্গ (Yousmarg)-সংলগ্ন কোরাগে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনী, পুলিশ এবং সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স (CRPF) এই যৌথ অভিযান চালায়। ‘অপারেশন কোরাগ’ নামে এই অভিযানেই নিকেশ করা গিয়েছে এক জঙ্গি সদস্যকে।