পুরসভায় প্রশাসক বসানোর নির্দেশ পুনর্বহাল ডিভিশন বেঞ্চের
এই সময়, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পুরসভায় প্রশাসক পুনর্বহালের রায় দিল আদালত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ ওই রায় ঘোষণা করেছে। এই রায় ঘোষণার পরে মামলাকারী আলিপুরদুয়ারের ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার শান্তনু দেবনাথ বলেন, ‘ডিভিশন বেঞ্চের মঙ্গলবারের রায়ে বোর্ড গঠন বা বোর্ড অব কাউন্সিলের মিটিং করার সুযোগও রয়েছে। এর থেকে বেশি কিছু বলছি না।’