পনির পাথরের মতো শক্ত? ১০ মিনিটেই নরম হবে এই টোটকায়
নিরামিষাশীদের কাছে পনির বা ছানা অত্যন্ত পছন্দের একটি খাবার। শাহি পনির, ছানার কোপ্তা, পনির পসিন্দা থেকে শুরু করে পনির পরোটা—যে কোনও পদেই এর উপস্থিতি খাবার টেবিল একেবারে আলো করে তোলে। কিন্তু অনেক সময়েই দেখা যায়, বাজার থেকে এনে বা বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দিলে পনির তার স্বাভাবিক তুলতুলে ভাব হারিয়ে শক্ত ও রবারের মতো হয়ে যায়। ফ্রিজের ঠান্ডা বাতাসে আর্দ্রতা হারিয়ে শক্ত হয়ে যাওয়া পনিরকে মাত্র ১০ মিনিটে আবার আগের মতো নরম ও তুলতুলে করে তোলার সহজ কৌশল এবং পনির দীর্ঘদিন টাটকা রাখার টোটকা জেনে নিন।