বুধবার দুপুরে অবশেষে জেল থেকে ছাড়া পেলেন নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। হলদিয়া সংশোধনাগারে ছিলেন তিনি। কংগ্রেস প্রার্থীর অপেক্ষায় সংশোধনাগারের বাইরে অপেক্ষা করছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ রাজ্য এবং জেলা নেতৃত্ব।