পাইলটদের হাতাহাতিতে রক্তাক্ত ককপিট! ২ মিনিটে ১৭,৪০০ ফুট নামন বিমান, সৌদিতে জরুরি অবতরণ - 24 Ghanta Bangla News
Home

পাইলটদের হাতাহাতিতে রক্তাক্ত ককপিট! ২ মিনিটে ১৭,৪০০ ফুট নামন বিমান, সৌদিতে জরুরি অবতরণ

Spread the love

দুবাই/তেল আভিভ: তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে (FZ1073) দুই পাইলটের মধ্যে চরম হাতাহাতির জেরে মাঝ আকাশে বড়সড় জরুরি পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বিমানে হাইজ্যাকিংয়ের…

দুবাই/তেল আভিভ: তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে (FZ1073) দুই পাইলটের মধ্যে চরম হাতাহাতির জেরে মাঝ আকাশে বড়সড় জরুরি পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বিমানে হাইজ্যাকিংয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক কোড ৭৫০সিগন্যাল পাঠানোর পর ইসরায়েল যুদ্ধবিমান পর্যন্ত পাঠাতে বাধ্য হয়। শেষ পর্যন্ত বিমানটিকে গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।

বিমানে থাকা এক যাত্রী মিরিয়াম জানিয়েছেন, তিনি ককপিটের ভেতর থেকে চিৎকার শুনতে পান। পরবর্তীতে কেবিনের দরজা খোলা হলে দেখা যায়, এক পাইলট জখম অবস্থায় পড়ে আছেন এবং চারপাশে রক্ত ছড়িয়ে রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে বিমানটি প্রথমে সাধারণ জরুরি অবস্থার জন্য ‘৭৭০০’ এবং পরবর্তীতে বিমান অপহরণ বা বেআইনি হস্তক্ষেপের সন্দেহে ‘৭৫০ মিনিট কোড বা ‘৭৫০’ স্কোয়াক কোড পাঠায়।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি জর্ডানের airspace-এ প্রবেশ করার পর হঠাৎ ইউ-টার্ন নিয়ে সৌদি আরবের দিকে ফিরে যায়। মাত্র দুই মিনিটের মধ্যে বিমানটি প্রায় ১৭,৪০০ ফুট উচ্চতা হারিয়ে ফেলে, যা চরম আতঙ্কের সৃষ্টি করে।

এই এসওএস (SOS) সঙ্কেতের জেরে ইসরায়েলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন এবং কিছুক্ষণের জন্য ইসরায়েলি আকাশসীমাও বন্ধ রাখা হয়। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় পরে স্পষ্ট করে জানায় যে এটি কোনো হাইজ্যাকিংয়ের ঘটনা ছিল না।

ককপিটে মারামারির কারণ

রয়টার্সকে দেওয়া এক ইসরায়েলি কর্মকর্তার তথ্য অনুযায়ী, দুই পাইলটের মধ্যে সংঘর্ষ বা হাতাহাতির কারণেই এই জরুরি সঙ্কেত পাঠানো হয়েছিল। তবে পাইলটদের মধ্যে ঠিক কী নিয়ে এই বিরোধ বেধেছিল এবং ইচ্ছাকৃতভাবে নাকি ধস্তাধস্তির সময়েই ওই কোড পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত এখনও স্পষ্ট নয়।

ফ্লাইদুবাই কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে যে বিমানটি এবং সমস্ত যাত্রী নিরাপদে অবতরণ করেছেন। যাত্রীদের ফিরিয়ে আনার জন্য এয়ারলাইন্সের পক্ষ থেকে সৌদি আরবে আরেকটি বিমান পাঠানো হচ্ছে।

দুবাই-তেল আবিব গামী বিমানে হাইজ্যাক আতংক! পাঠানো হল জরুরি সংকেত

কোনও বহিরাগত পক্ষ নয়! কাশ্মীর ইস্যুতে তুরস্ককে বার্তা ভারতের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *