IFA Shield সেমিফাইনালে কাদের মুখোমুখি হবে মোহন-ইস্ট?
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগেরবারের মত এবারও জমজমাট হয়ে উঠেছে ঐতিহাসিক আইএফএ শিল্ড (IFA Shield)। গতবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে এই খেতাব ঘরে তুলেছিল মোহনবাগান…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগেরবারের মত এবারও জমজমাট হয়ে উঠেছে ঐতিহাসিক আইএফএ শিল্ড (IFA Shield)। গতবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে এই খেতাব ঘরে তুলেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার ও সেই ট্রেন্ড ধরে রাখতে চাইবেন সবুজ-মেরুন ফুটবলাররা। তবে লড়াইটা যে যথেষ্ট কঠিন সেটা বলা চলে। ইতিমধ্যেই শেষ হয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্ব। যেখানে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে স্থান পেয়েছে মোহনবাগান। রানার্স হয়ে উঠেছে নর্থইস্ট ইউনাইটেড। দিনকয়েক আগে উভয় দল ড্র করলেও গোল পার্থক্যের ব্যবধানে শীর্ষে থেকেই চ্যাম্পিয়নশিপে চলে যায় সবুজ-মেরুন।
অন্যদিকে, প্রথম ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে পরাজিত করলেও আজ বিকেলে গ্ৰুপ পর্বের অন্তিম ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব শিবির। সেই সুবাদে ইস্টবেঙ্গল দলকে টেক্কা দিয়ে নিজেদের গ্ৰুপের চ্যাম্পিয়ন হয়ে যায় পাঞ্জাব। পাশাপাশি রানার্স হয়ে সেমিফাইনালে স্থান পায় আন্তোনিও লোপেজ হাবাসের ইস্টবেঙ্গল ফুটবল দল। আগেই জানা গিয়েছিল টুর্নামেন্টের সেমিফাইনালের দিনক্ষণ। সেইমতো আগামী ৪ঠা অক্টোবর ও ৫ই অক্টোবর আয়োজিত হতে চলেছে দুইটি সেমিফাইনাল।
আজ, বুধবার সন্ধ্যায় ঘোষণা হয় সেমিফাইনালের সময় নির্ঘণ্ট। সেই অনুযায়ী আগামী ৪ঠা অক্টোবর বিকেল পাঁচটায় কিশোরভারতী স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং পাঞ্জাব এফসি। অর্থাৎ খেলতে নামবে উভয় গ্ৰুপের চ্যাম্পিয়ন দলরা। তারপর আগামী ৫ তারিখ বিকেল পাঁচটায় সেই কিশোরভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড এবং ইস্টবেঙ্গল ফুটবল দল।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.