Congress Leader Milan Pradhan: ‘মনে হয় DSP ছিলেন… আমায় বলছে, কী দাবি আছে বলুন..প্রত্যাহার করে নিন’, জেল থেকে বেরিয়েই সব বলে দিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন | Congress Leader Milan Pradhan Said Police give pressure to Withdrawal of candidature
মিলন প্রধান, কংগ্রেস প্রার্থীImage Credit: Tv9 Bangla
ঠিক কী বলেছেন কংগ্রেস প্রার্থী?
মিলন প্রধান: আমার চোখে বেঁধে রাখে। মনে হয় নতুন গামছা দিয়ে চোখ বেঁধে রাখা ছিল। আমি বুঝতে পারছিলাম কাঁথি-দিঘা পেরচ্ছি। সম্ভবত, মন্দারমণির কোনও হোটেলে চোখ বাধা অবস্থায় নিয়ে যাওয়া হয়। আমাদের আরও দুজন নেতা ছিলেন। আমায় হোটেলে নিয়ে যাওয়া হয়। তারপর প্রশ্ন করে আপনার কী চাই? কী দাবি-দাওয়া বলুন? আপনি প্রত্যাহার করে নিন?
সাংবাদিক: কারা বলছেন এইসব?
মিলন প্রধান: ওইখানকার IPS ছিলেন। মনে হয় DSP ছিলেন। যখন এগুলো বলছিলেন, সেই সময় আমি একা ছিলাম।
মিলন প্রধান: আমি বলেছি আমার পক্ষে সম্ভব নয়। আমি একটি মতাদর্শে বিশ্বাসী। সেই নিয়ে কাজ করি।
এখানে উল্লেখ্য, নন্দীগ্রামের উপভোটে আগেই প্রার্থীপদ প্রত্যাহার করেছেন মমতা তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি কংগ্রেসকে সমর্থন করবেন। পরবর্তীতে দেখা যায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। বাম আমলের পুরনো মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই সময় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং কংগ্রেসের তরফ থেকে বলা হয়, শাসকদল ধমকে-চমকে বিরোধীদের প্রার্থী পদ প্রত্যাহার করাচ্ছে। আজ জেলমুক্তির পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস প্রার্থী।
এ বিষয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এইসব ডাহা মিথ্যা কথা। ওইখানে কংগ্রেসের কোনও ভিতই নেই। মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়ে দেবে আর সেই ভয়ে বিজেপি প্রশাসনকে কাজে লাগাবে।”