Bankura Debkhal Bridge | তৈরির বছরেই ভেঙেছে কজ়ওয়ে, এ বার নতুন সেতুর উদ্যোগ - 24 Ghanta Bangla News
Home

Bankura Debkhal Bridge | তৈরির বছরেই ভেঙেছে কজ়ওয়ে, এ বার নতুন সেতুর উদ্যোগ

Spread the love

তৈরির বছরেই জলের তোড়ে ভেসে গিয়েছিল বাঁকুড়ার দেবখালের কজওয়ে। এর পর প্রায় চার বছর ধরে লাউগ্রাম ও মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের ২০ থেকে ২৫টি গ্রামের মানুষকে খালের জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের ছোট পাগলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দেবখালের উপর ২০২২ সালে তৈরি হয়েছিল কজওয়ে। বর্ষায় জলের তোড়ে সেটি ভেসে যাওয়ার পর থেকেই পারাপারের সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। এ বার সেই সমস্যা মেটাতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় বিধায়ক নির্মলকুমার ধাড়াকে সঙ্গে নিয়ে দেবখালের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বাঁকুড়ার জেলা শাসক ও প্রশাসনিক আধিকারিকেরা। সেতু তৈরির প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *