৩ নতুন ‘ভার্জিন পিক’ যোগ করলেন ৩ বাঙালি, শিখরে ‘নেতাজি’
পর্বতারোহনের মানচিত্রে তিনটি নতুন ‘ভার্জিন পিক’ যোগ করলেন সোনারপুরের কয়েকজন বাঙালি। কারাকোরামের হাড়কাঁপানো ঠান্ডা এবং প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে ভারত-চিন সীমান্ত ঘেঁষা তিনটি অজানা শৃঙ্গ জয় করেছেন তাঁরা। এই তিন শৃঙ্গের নামকরণ করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, তেনজিং নোরগে এবং স্যর এডমন্ড হিলারির নামে। দীর্ঘ ও রুদ্ধশ্বাস অভিযান শেষে এ বার কলকাতায় ফিরেছেন সোনারপুরের এই পর্বতারোহীরা। কেমন ছিল বরফে ঢাকা দুর্গম পাহাড়ে তাঁদের সেই অভিযান? কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের? দেখুন এই বিশেষ প্রতিবেদনে।