২টি ইডলি, ডিম ও খাসির বিরিয়ানির জোরেই ৫২ বয়সেও সুপার ফিট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ‘থলপতি’ বিজয়
৫২ বছর বয়সেও চাবুকের মতো ছিপছিপে শরীর ও টানটান গ্ল্যামার! সুপারস্টার থেকে রাজনীতিতে পা রাখা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় (C. Joseph Vijay), যিনি অনুরাগীদের কাছে ‘থালপতি’ (Thalapathy) নামেই পরিচিত, ৫২ বছর বয়সেও নিজের ফিটনেস দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।
সেলিব্রিটিদের কড়া ক্র্যাশ ডায়েট বা কঠিন ওয়ার্কআউটের বদলে বিজয়ের লাইফস্টাইল অত্যন্ত সহজ ও স্বাভাবিক। তাঁর পার্সোনাল ট্রেনার নরেশ কুমারের (Naresh Kumar) ভাষ্য মতে, ঘরে তৈরি পরিচিত খাবার, নিয়মিত শরীরচর্চা ও ভারসাম্যপূর্ণ জীবনযাত্রাই হলো বিজয়ের এই এভারগ্রিন ফিটনেসের আসল চাবিকাঠি।