প্যালেস্তাইন, আরব-ইহুদি সম্পর্ক এবং রবীন্দ্রনাথ - বিশ্বজিত রায় - 24 Ghanta Bangla News
Home

প্যালেস্তাইন, আরব-ইহুদি সম্পর্ক এবং রবীন্দ্রনাথ – বিশ্বজিত রায়

Spread the love

বই এর নাম – প্যালেস্তাইন, আরব-ইহুদি সম্পর্ক এবং রবীন্দ্রনাথ

লেখক – বিশ্বজিত রায়

প্রকাশনা সংস্থা – চেতনা প্রকাশনী

মূল্য – ৪৫০ টাকা

কবির প্যালেস্তাইন

প্যালেস্টাইন এবং সংলগ্ন অঞ্চল জুড়ে ভূমধ্যসাগর ও জর্ডন নদীর মধ্যবর্তী জমিতে আরব ও ইহুদি জনগোষ্ঠীর ঐতিহাসিক দাবি নিয়ে দীর্ঘ রক্তক্ষয়ী বিবাদ, ও তার মীমাংসায় রবীন্দ্রনাথ ঠাকুরের রাষ্ট্রনৈতিক ভাবনা উঠে এসেছে। এসেছে নানা জাতীয় ও আন্তর্জাতিক বিশ্লেষণ। যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বোঝা যায় রাষ্ট্র ও সমাজের ভাঙাগড়া। এই বইয়ের ১৪টি অধ্যায়ে লেখক তাঁর সাংবাদিক যুক্তির সামনে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ প্রস্থান বিন্দুতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের রাজনৈতিক মতগুলিকে নতুন ভাবে আবিষ্কার করতে চেয়েছেন। রবীন্দ্রনাথকে সমসাময়িক বিশ্ব-রাজনীতির পটে দাঁড়িয়ে বিশ্লেষণ করার প্রয়াস এই বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *