ঘাটাল মাস্টার প্ল্যানে ১২০০ কোটি মঞ্জুর মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

ঘাটাল মাস্টার প্ল্যানে ১২০০ কোটি মঞ্জুর মুখ্যমন্ত্রীর

Spread the love

১২০০ কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য

এ দিন হেলিকপ্টারে ঘাটালের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বীরসিংহ গ্রামের সভা থেকে শুভেন্দু বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান, যা গত দিনে ভাষণেই সীমাবদ্ধ ছিল। এ বার তার কাজ হবে। এ বছর ১২০০ কোটি টাকা মঞ্জুর করা হলো। ভারত সরকার ৫০ শতাংশ দেবে, বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার দেবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকেও কিছু টাকা পাওয়া যাবে। জমি অধিগ্রহণের কাজ চলছে। ঘাটাল, দাসপুরের বিধায়ককে বলব দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে হবে। পুজোর পরে আর বর্ষা হবে না। দ্রুত কাজ শুরু করে জুন মাসের মধ্যে কাজ এগিয়ে নেওয়া দরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *