২২ বছর পর শেষ ‘Koffee With Karan’
বলিউডের তারকাদের অন্দরমহলের গল্প, বিতর্কিত মন্তব্য, Rapid Fire আর একের পর এক চমক—সব মিলিয়ে গত ২২ বছর ধরে দর্শকের মনোরঞ্জন করেছে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘Koffee With Karan’। এ বার সেই সফর শেষ হতে চলেছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় করণ জোহর ঘোষণা করলেন, অনুষ্ঠানের নবম সিজনই হবে শেষ সিজন।