লাচেনে ধসের জেরে আটকে থাকা পর্যটক ফিরলেন গ্যাংটকে
এই সময়, শিলিগুড়ি: টানা বৃষ্টি, তুষারপাত এবং ধসের জেরে আটকে থাকা ৬০ জন পর্যটক অবশেষে গ্যাংটকে ফিরলেন। নিম্নচাপের জেরে উত্তর সিকিমে টানা তুষারপাত এবং বৃষ্টির জেরে ধস নামে উত্তর সিকিমের লাচেনের চ্যাপেনে। ফলে ওই পর্যটকেরা আটকে পড়েন। সপ্তাহ খানেক আগে ওই পর্যটকেরা লাচেন বেড়াতে যান। দিন তিনেক থাকার পরে বিপাকে পড়ে যান। ফেরার সময়ে বিকল্প রাস্তা হয়ে নামাও কঠিন ছিল স্নোফলের জেরে। পিচ্ছিল রাস্তায় গাড়ি চলাচল ছিল দুষ্কর। ফলে লাচেনেই আটকে ছিলেন পর্যটকেরা।