ভেজাল খাবার: কড়া নজর রাখবে পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ
এই সময়: ভেজাল, অস্বাস্থ্যকর ও নিম্ন মানের খাবারের সন্ধানে দুর্গাপুজোর মধ্যে অভিযান চালাবেন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। পুজোর সময়ে বহু বড় পুজো মণ্ডপকে ঘিরে বিপুল সংখ্যক খাবারের স্টল তৈরি হয়। সেই সব জায়গায় কী ধরনের খাবার বিক্রি হচ্ছে , সে দিকে পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ নজর রাখবে। ওই বিভাগের এক উচ্চপদস্থ কর্তার বক্তব্য, ‘বিভিন্ন ধরনের ও বিপুল সংখ্যক খাবারের দোকান, স্টল বা ইটারি শুধু পুজোর ক’টা দিনের জন্য গজিয়ে ওঠে। তার মধ্যে বেশ কয়েকটিতে নিম্ন মানের খাবার বিক্রির প্রবণতা থাকে।