ভুয়ো চিকিৎসকের হাতে ছেলের মৃত্যু, কাউন্সিলের দরজায় বাবা-মা
এই সময়: চার বছরের ছেলে অরণ্যকে হারিয়েছেন বেশ কিছু দিন আগেই। অভিযোগ, সামান্য ফাইমোসিসের অস্ত্রোপচার করাতে গিয়ে মৃত্যু হয় তার। যে ব্যক্তি চিকিৎসক হিসেবে অস্ত্রোপচার করেছিলেন, ভুয়ো ডাক্তার প্রমাণিত হওয়ার পরে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তদন্তে জানা যায়, তিনি আদৌ এমবিবিএস পাশ নন। কিন্তু এত দিন পরেও তাঁর গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে মঙ্গলবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দরজায় বসে পড়লেন অরণ্যের বাবা জয়ন্ত রায় ও মা শিল্পী রায়।