তৃণমূলের স্টলে থাকবে না মমতার বই - 24 Ghanta Bangla News
Home

তৃণমূলের স্টলে থাকবে না মমতার বই

Spread the love

এই বছর বিধনসভা নির্বাচনের আগে পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সরকার বদলের পরে তিনি পাল্টেছেন শিবির। তিনি এখন ‘খাম তৃণমূলের’ (নির্বাচন কমিশন দলের মূল প্রতীক ফ্রিজ় করার পরে দু’পক্ষকে দিয়েছে দু’টি আলাদা প্রতীক। কালীঘাটপন্থীরা পেয়েছেন ফুটবলার প্রতীক, ঋতব্রত শিবির পেয়েছে খাম) নতুন জেলা সভাপতি। নরেন্দ্রনাথ বলেছেন, ‘এ বারও বুক স্টল বসবে, তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বই থাকবে না। স্টলে থাকবে জাতীয়তাবাদী, ইতিহাসধর্মী সাহিত্য। থাকবে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরার মতো অগ্নিযুগের বিপ্লবীদের জীবন কাহিনির বই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *