টিফিনে বন্ধুদের সঙ্গে খেলছিল, আচমকাই অসুস্থ! দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার ‘অস্বাভাবিক’ মৃত্যু ঘিরে চাঞ্চল্য
তবে ঠিক কী কারণে গৌরাঙ্গের মৃত্যু হলো, তা এখনও পরিষ্কার নয়। নন্দকুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সাড়ে সাতটা নাগাদ শুরু হয় তার শেষকৃত্য।