Santipur Babla Panchayat Bypoll | শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েত এ বার BJP-র দখলে - 24 Ghanta Bangla News
Home

Santipur Babla Panchayat Bypoll | শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েত এ বার BJP-র দখলে

Spread the love

নদিয়ার শান্তিপুর বিধানসভার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বিজেপি। মোট ২৬টি আসনের মধ্যে ১৫টি আসন তৃণমূলের দখলে থাকা সত্ত্বেও উপপ্রধান নির্বাচন জিতে নিল বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবলা গ্রাম পঞ্চায়েতের নতুন উপপ্রধান নির্বাচিত হলেন বিজেপির তপন বিশ্বাস। এই পঞ্চায়েতে মোট ২৬টি আসন তার মধ্যে ১৫টি আসন ছিল তৃণমূলের দখলে এবং ৯টি ছিল বিজেপির দখলে। আগের উপপ্রধান পদত্যাগ করার পর নতুন উপপ্রধান নির্বাচনের দিন তৃণমূল অর্থাৎ বিরোধী সদস্যেরা অনুপস্থিত থাকায় জয় নিশ্চিত হয়ে যায় বিজেপির। ভোটাভুটি ছাড়াই বিজেপির ৯ জন সদস্যের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হতেই উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *