জন্মদিনে হাসপাতাল পরিদর্শনে উমেশ রাই, খতিয়ে দেখলেন রাস্তার মেরামতির কাজ
উমেশ রাই জানান, উত্তর হাওড়া বিধানসভা এলাকায় বড় কোনও সরকারি হাসপাতাল না থাকায়, ঘুসুড়ি, সালকিয়া এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষ জয়সওয়াল হাসপাতালের উপরেই নির্ভরশীল। বালির বিভিন্ন এলাকার মানুষও এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। ফলে, হাসপাতালটির উপর রোগীর চাপ যথেষ্ট বেশি। সেই তুলনায় হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।