কোচবিহারে নতুন এক হাজার বেডের হাসপাতাল
এই সময়, কোচবিহার: কোচবিহারে নতুন একটি এক হাজার শয্যার হাসপাতাল হতে চলেছে। সোমবার কোচবিহারে এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। কোচবিহার এমজেএন মেডিক্যালে বর্তমানে ৬৭৮ শয্যা রয়েছে। তবে রোগীর চাপ বেশি থাকায় সিংহভাগ সময় একটি শয্যায় দু’জন করে রোগীকে থাকতে হয়। রোগীর চাপ সামলাতে নতুন হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।